ঘিওরে অটোরিকশা ছিনতাই, প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বরঙ্গাইল-ঘিওর সড়কের গোপালনগর এলাকায় গত রোববার গাছের গুঁড়ি ফেলে সিএনজিচালিত অটোরিকশাসহ দুই লাখ টাকার মালামাল ছিনতাই হয়েছে। এ সময় ছিনতাইকারীদের হামলায় যানটির চালক ও দুই যাত্রী আহত হন।
ওই ঘটনায় জড়িত ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং অটোরিকশাটি উদ্ধারের দাবিতে গতকাল সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন অটোরিকশার চালকসহ বিভিন্ন হালকা যানবাহনের শ্রমিকেরা। তাঁরা আগামী তিন দিনের মধ্যে ছিনতাইকারীদের গ্রেপ্তার ও অটোরিকশাটি উদ্ধারের সময় বেঁধে দেন। তা না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা হবে বলে সমাবেশে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।