ঘিওরে গাড়ি থেকে ফেনসিডিল জব্দ চালক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কে গত মঙ্গলবার দিবাগত রাতে একটি প্রাইভেট কার থেকে ৬৫০ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তার করেছে প্রাইভেট কারের চালক মো. স্বপন হাসানকে (৩০)।
স্বপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল ইসলাম জানান, স্বপনের বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রামাদিয়া গ্রামে।
গত মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি যশোরের বেনাপোলের কাঞ্চনপুর এলাকা থেকে একটি সাদা রঙের প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৪-৩২৪৩) নিয়ে ঢাকার সাভারের উদ্দেশে রওনা হন। গাড়ির পেছনের আসনের নিচে বিশেষ কায়দায় তৈরি বক্সের ভেতরে ৬৫০ বোতল ফেনসিডিল ছিল। গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত চারটার দিকে পুলিশ ঘিওরের ধুলন্ডি এলাকা থেকে ওই প্রাইভেট কার আটক করে।
গ্রেপ্তার হওয়া স্বপন জানান, বাগেরহাটের শিবা নামের এক মাদক ব্যবসায়ীর কথামতো তিনি ফেনসিডিলগুলো সাভারের নবীনগর এলাকার এক ব্যক্তির কাছে নিয়ে যাচ্ছিলেন।