ঘিওরে গাড়িচাপায় এক নারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কের বড়-ধুলন্ডি এলাকায় গতকাল মঙ্গলবার একটি ব্যক্তিগত গাড়ির চাপায় বাতাসী বেগম (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন। তাঁর বাড়ি সাটুরিয়া উপজেলার তিল্লি গ্রামে।সূত্র জানায়, বাতাসী বেগম গত রোববার ঘিওর উপজেলার ধুলন্ডি গ্রামে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে যান। গতকাল বিকেলে সেখান থেকে নিজ বাড়ির উদ্দেশে বের হন। বিকেল চারটার দিকে বড়-ধুলন্ডি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অতিক্রম করার সময় ঢাকাগামী একটি ব্যক্তিগত গাড়ি তাঁকে পেছন থেকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) আরফান আলী খন্দকার জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।