ঘিওরে ছিনতাই হওয়া গাড়ি উদ্ধার পাঁচজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের ঘিওরে ছিনতাই হওয়া একটি প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গত শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের তরা এলাকা থেকে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো, মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাকির হোসেন, গাইবান্ধার হাসানুর রহমান, মিন্টু চন্দ্র, গাজীপুরের মামুনুর রশীদ ও বগুড়ার জিয়াউর রহমান। ঘিওর থানা সূত্রে জানা গেছে, ওই দিন দিবাগত রাতে পুলিশের একদল সদস্য ওই মহাসড়কের তরা এলাকায় অবস্থান নেন। রাত তিনটার দিকে তাঁরা ঢাকা থেকে পাটুরিয়াগামী একটি প্রাইভেট কারের গতি রোধ করে গাড়ির পাঁচ আরোহীকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে সন্দেহ হলে পুলিশ তাদের গ্রেপ্তার এবং গাড়িটি উদ্ধার করেন।