ঘিওরে বজ্রপাতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার চরকুশণ্ডা গ্রামে গতকাল শুক্রবার সকালে বজ্রপাতে চান মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি বালিয়াখোড়া ইউনিয়নের চরকুশণ্ডা গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে। তিনি অবসরপ্রাপ্ত পুলিশসদস্য ছিলেন।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, চান মিয়া তাঁর বাড়ির পাশের একটি কৃষিজমিতে বোরো ধান মাড়াইয়ের ব্যবস্থা করেছেন। গতকাল সকালে সেখানে দিনমজুরদের সঙ্গে তিনিও ধান মাড়াই কাজে ব্যস্ত ছিলেন। সকাল ১০টার দিকে বৃষ্টি শুরু হলে তিনি ওই জমির ওপর ওঠানো একটি ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল আওয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।