ঘিওরে বার্ড ফ্লু আক্রান্ত দুই হাজার মুরগি নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরীর বাসস্ট্যান্ড এলাকার মমতাজ লেয়ার পোলট্রি ফার্মের প্রায় দুই হাজার বার্ড ফ্লু আক্রান্ত মুরগি গত বৃহস্পতিবার রাতে নিধন করা হয়েছে।ঘিওর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, পরীক্ষায় ওই ফার্মের মুরগি বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের উপস্থিতিতে জেলা নির্বাহী হাকিম আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে রাত আটটা থেকে ১২টা পর্যন্ত প্রায় দুই হাজার মুরগি মাটিতে পুঁতে ফেলা হয়। ফার্মের মালিক মো. হিরু মিয়া জানান, দুই বছর আগে একটি ব্যাংক থেকে আট লাখ টাকা ঋণ নিয়ে ওই ফার্মটি করেন। গত কয়েক দিনে প্রায় এক হাজার মুরগি মারা যায়। বৃহস্পতিবার তিনি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে বিষয়টি জানান।