প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী গ্রামে গতকাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উজ্জ্বল মিয়া (২৬) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। তিনি ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। তিনি বানিয়াজুরী গ্রামের মোহন মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বাড়ির পাশের ডোবা থেকে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যান উজ্জ্বল। মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বানিয়াজুরী ইউপির চেয়ারম্যান আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।