ঘিওরে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওরের জাবরা এলাকায় কালীগঙ্গা নদী থেকে গতকাল বুধবার দীপু চন্দ্র দাস নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, উপজেলার পেঁচারকান্দা গ্রামের নিখিল চন্দ্র দাসের ছেলে দীপু (২২) গত সোমবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। গতকাল বুধবার সকালে কালীগঙ্গা নদীতে দীপুর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন তা উদ্ধার করে।ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল ইসলাম বলেন, দীপু মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তিনি নদীতে ডুবে মারা যেতে পারেন।