ঘিওরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের ঘিওর উপজেলার তরা এলাকায় গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় মনির হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ছাড়া দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মনির উপজেলার সিংজুরী গ্রামের চান মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বিকেল চারটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ওই এলাকায় বিআরটিসির যাত্রীবাহী বাসের সঙ্গে সাকুরা পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিআরটিসি বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। অপর বাসটি সড়কের পাশের গাছের সঙ্গে আটকে যায়। এতে ঘটনাস্থলেই মনির হোসেন মারা যান। আহত লোকজনের মধ্যে দুই সহোদর জামাল হোসেন ও আবুল কালামের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানা হয়েছে। বাকিদের স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।