ঘুঘু অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় এক শিকারির ফাঁদে ধরা পড়া বিলুপ্তপ্রায় একটি তিলা ঘুঘু অবমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার গন্ডা ইউনিয়নের একটি জঙ্গলে পাখিটিকে অবমুক্ত করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে উপজেলার চাট্টা হাওর এলাকা থেকে এক পাখি শিকারি ফাঁদ পেতে পাখিটিকে ধরেন। পরে তিনি পাখিটিকে বিক্রির জন্য স্থানীয় একটি বাজারে নিয়ে যান। খবর পেয়ে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থার নির্বাহী পরিচালক আনিছুর রহমান ভূঁইয়া পাখিটিকে উদ্ধার করে স্থানীয় লোকজনের সহযোগিতায় একটি জঙ্গলে এটি অবমুক্ত করতে সক্ষম হন।