ঘুম ভাঙলেই প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তরাঞ্চলের পাঠকের জন্য সুখবর। আর অপেক্ষা নয়। আজ থেকে সকালে ঘুম ভাঙলেই পাচ্ছেন আপনার প্রিয় পত্রিকা প্রথম আলো। গতকাল থেকে বগুড়ায় ছাপা শুরু হয়েছে সর্বাধিক প্রচারিত এই পত্রিকাটি। পাঠকের হাতে সকাল সকাল পত্রিকা পৌঁছে দেওয়ার প্রথম উদ্যোগ নেওয়া হয় চট্টগ্রাম থেকে। চট্টগ্রামের ছাপাখানা থেকে প্রথম আলো ছাপা শুরু হয় ২০১০ সালে। এখন শুরু হলো দ্বিতীয় উদ্যোগ। বগুড়ার ছাপাখানা থেকে প্রথম আলো খুব সকালেই পৌঁছে যাচ্ছে উত্তরাঞ্চলের সব পাঠকের হাতে।