ঘুমন্ত নারী এসিডদগ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামে গত রোববার রাতে ঘুমন্ত অবস্থায় শরিফা বেগম (৪৩) নামের এক নারী এসিডদগ্ধ হয়েছেন। তিনি এই গ্রামের রেজাউল করিমের স্ত্রী।বড়াইগ্রাম থানা সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ১২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা শ্রীরামপুর গ্রামের রেজাউল করিমের শোবার ঘরের জানালা দিয়ে এসিড ছোড়ে। এতে তাঁর ঘুমন্ত স্ত্রীর দুই পা, হাত ও পেটের কিছু অংশ ঝলসে যায়। ঘটনার পর পরই তাঁকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গতকাল সোমবার সকালে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। রেজাউল করিম এ ঘটনার জন্য তাঁর গ্রামের প্রতিপক্ষ নাজমুল হককে সন্দেহ করছেন।নাজমুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তাঁরা ইতিপূর্বেও আমাকে ফাঁসানোর জন্য আমার ঘরে অস্ত্র আছে মর্মে র্যাবকে মিথ্যা তথ্য দিয়েছিলেন।’