ঘুমন্ত মায়ের কাছ থেকে শিশু চুরি মুক্তিপণ দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গভীর রাতে ঘুমন্ত অবস্থায় এক মায়ের কাছ থেকে তাঁর দেড় বছরের মেয়েকে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাতে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ধুলণ্ডী এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুটির বাবা সাংবাদিকদের বলেন, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অপহরণকারীরা তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এর পর থেকে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
গতকাল ধুলণ্ডী গ্রামের ওই বাড়িতে গিয়ে স্বজনদের আর্তনাদ করতে দেখা যায়। প্রতিবেশীরা তাঁদের সান্ত্বনা দিচ্ছেন।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এ ঘটনায় শিশুটির নানা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।