ঘুরে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শীতের মৌসুম, শিশু–কিশোরদের বার্ষিক পরীক্ষা শেষ। বেড়ানোর আদর্শ সময়। বেড়ানোর জন্য দারুণ হতে পারে, এ রকম কয়েকটা জায়গার খোঁজ জেনে নিন এবার।
সোনার খনি
চমকে গেলেন! সোনার খনি দেখার জন্য বেশি দূর যেতে হবে না। ঢাকায় অবস্থিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলেই পেয়ে যাবেন সোনার খনি। সেখানে গেলে আপনার সন্তানকে দেখিয়ে আনতে পারবেন, কীভাবে মাটি খোঁড়াখুঁড়ি না করেই একদম পরিশোধিত সোনা উত্পাদন করা হচ্ছে এই বিমানবন্দরে! পাশাপাশি সেখানে গিয়ে দু–এক টুকরা সোনা কুড়িয়ে পেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না!

.
.

তেলের খনি
আবার চমকালেন! আহা, আমাদের দেশে তেলের খনি নেই কে বলল! বিশ্বাস না হলে সুন্দরবনের কাছে শ্যালা নদীতে ঘুরে আসুন এখনই। গেলেই বুঝতে পারবেন তেলের রাজ্যে ভাসছেন আপনি। সঙ্গে নিয়ে যেতে পারেন মগ আর বড় বালতি। তেল সংগ্রহের পর বিক্রি করে ভ্রমণের টাকাও উশুল করে আসতে পারবেন অনায়াসে।
পরিশোধনের খনি
দুর্নীতিতে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। অবশ্য এ কথা মানতে নারাজ দুর্নীতি দমন কমিশন। দেশের অনেক দুর্নীতিই তারা দেখেও দেখে না। দুর্নীতির দেখা পেলেও দুদকে সেটা পরিশোধিত হয়ে রূপান্তরিত হচ্ছে সুনীতিতে! দেশের এমন বৃহৎ পরিশোধনাগারে না গেলে আপনার সন্তান শিখবে কী করে—কোনটা ভালো আর কোনটা মন্দ!

কথার খনি
মধ্যরাতে টক শোগুলো কোথায় বসে, ক্যামেরা অন হওয়ার শুরু ও শেষে কী কী হয়। বিজ্ঞাপন বিরতিতে কী হয়—এ রকম নানা প্রশ্ন নিশ্চয়ই আপনার মনেও উঁকি দেয়! ঢাকার কারওয়ান বাজার, তেজগাঁও এবং আরও কয়েকটি এলাকায় গেলেই পাবেন অনেক টিভি চ্যানেলের অফিস। ঘুরে আসতে পারেন যেকোনো একটির টক শো স্টুডিও থেকে! কী করে খইয়ের মতো কথা উৎপন্ন হচ্ছে, কী করে চাপার জোরে দিনকে রাত, রাতকে দিন হচ্ছে—এসব দেখে অনেক কিছু শেখার আছে আপনার সন্তানের।