ঘুরে দাঁড়ানোর গল্প শোনাল শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওরা সবাই সুবিধাবঞ্চিত শিশু। প্রত্যেকের অতীত জীবনের গল্পটা কষ্টের আর হতাশার। তবে তারা নিজেদের চেষ্টায় লেখাপড়া শিখে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। দেখছে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীর চরাঞ্চলের দুই শতাধিক সুবিধাবঞ্চিত শিশু গতকাল শনিবার তাদের বদলে যাওয়া জীবনের গল্প, ভবিষ্যতের স্বপ্নগাঁথা আর প্রত্যয়ের কথা শুনিয়েছে বিদেশি অতিথি কেভিন জেনকিন্সকে।
জেনকিন্স আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিশন ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট। সুবিধাবঞ্চিত শিশুদের মুখ থেকে ঘুরে দাঁড়ানোর গল্প শোনেন তিনি। শুধু সুবিধাবঞ্চিত শিশুই নয়, চরাঞ্চলের দারিদ্র্যের সঙ্গে লড়াই করে সফল হওয়া নানা শ্রেণী-পেশার নারী-পুরুষও সমবায় কার্যক্রমের মাধ্যমে ভাগ্যবদলের নানা সাফল্য তুলে ধরেন জেনকিন্সের কাছে।
সংস্থার জেলা কর্মকর্তারা জানান, ওয়ার্ল্ডভিশনে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জেনকিন্স বাংলাদেশ সফরে এসেছেন।