ঘুষ চেয়ে কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ঘুষ নেওয়ার সময় দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুবাইয়ের আদালত ওই দুজনকে এক বছর করে কারাদণ্ড এবং পাঁচ হাজার দিরহাম করে জরিমানা করেছেন। তথ্য ছিল, ওই দুই পুলিশ সদস্য সে দেশে অবস্থানের অনুমতির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে বিভিন্ন লোকের কাছ থেকে ৫০০ থেকে ১০০০ দিরহাম করে অর্থ আদায় করতেন। বিষয়টি অনুসন্ধানে এক বাংলাদেশিকে গত বছরের ২৭ ডিসেম্বর সেখানে পাঠানো হয়। তাঁর কাছ থেকে একইভাবে অর্থ আদায়ের সময় হাতেনাতে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের একজন ইরানের এবং অন্যজন আরব আমিরাতের নাগরিক। দ্য ন্যাশনাল