ঘুষ ছাড়া চাকরির দাবিতে গণশুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ ছাড়া চাকরির দাবিতে গণশুনানি করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখা। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মৌলভীবাজার পৌর পার্কে এ গণশুনানির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
গণশুনানিতে সভাপতিত্ব করেন যুব ইউনিয়ন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাশুক মিয়া। এটি সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস। গণশুনানিতে বক্তৃতা করে যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আবদুল্লাহ আল ক্বাফি রতন, যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক টি এইচ মোস্তফা, সাংবাদিক আহমদ আফরোজ, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি কামরুল হাসান প্রমুখ।
গণশুনানিতে বক্তারা বলেন, চাকরি হওয়া উচিত মেধা ও যোগ্যতার ভিত্তিতে। ঘুষ দিয়ে চাকরির এই প্রবণতা বন্ধ করতে হবে। সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করা এবং নিয়োগ পদ্ধতিতে সব ধরনের ফি নেওয়া বন্ধ করতে হবে।