ঘুষ দাবি করার অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ দাবি করার অভিযোগে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার সাবেক উপপরিদর্শক (এসআই) মো. রওশন আলী তালুকদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের ঢাকা কার্যালয়ের উপপরিচালক শেখ মো. ফানাফিল্যা গত সোমবার ওই মামলা করেন। এজাহার সূত্রে জানা গেছে, ২০০৭ সালে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় কর্মরত অবস্থায় একটি মামলার তদন্তের জন্য এসআই রওশন সোহাগ নামের এক ব্যক্তির কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেন।