ঘুষ দিতে গিয়ে গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তরের এক উপপরিচালককে ঘুষ দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন একটি প্রতিষ্ঠানের মালিক ও ব্যবস্থাপক। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের খুলশী থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার দুই ব্যক্তি হলেন জসিম উদ্দিন ও নিজাম উদ্দিন। তাঁরা ইউনিটেক্স ফেব্রিকস নামে একটি প্রতিষ্ঠানের মালিক ও ব্যবস্থাপক।খুলশী থানার উপপরিদর্শক (এসআই) শাহ পরান প্রথম আলোকে বলেন, তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।সূত্র জানায়, নগরের এম এম আলী সড়কে একটি পুকুর ভরাটের অনুমতি চেয়ে ইউনিটেক্সের মালিক জসিম উদ্দিন ও ব্যবস্থাপক নিজাম উদ্দিন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক গোলাম মোহাম্মদ ভূঁইয়ার কাছে যান। এ সময় তাঁরা গোলাম মোহাম্মদ ভূঁইয়াকে ২৫ হাজার টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দেন। এ ঘটনার পর গোলাম মোহাম্মদ তাঁদের আটকে রেখে খুলশী থানায় খবর দেন।গোলাম মোহাম্মদ ভূঁইয়া বলেন, ‘তাঁদের প্রস্তাব শুনে আমি পুলিশকে খবর দিই। এরপর তাঁদের পুলিশের হাতে তুলে দিয়েছি।’