ঘুষ-দুর্নীতি-অনিয়ম না করার অঙ্গীকার করলেন কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দেশপ্রেমকে সবকিছুর ওপরে স্থান দেব। মুক্তিযোদ্ধাদের উপযুক্ত সম্মান দেব। কর্মক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ পরিহার করব।’ কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. শাহ্ কামাল গত রোববার রাতে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কিশোরগঞ্জ সার্কিট হাউসের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।অনুষ্ঠানে পুলিশ সুপার এ আর এম আলিফ, সিভিল সার্জন দীন মোহাম্মদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আনিছুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. নূরুজ্জামান ও তুলসী রঞ্জন দাস (সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হায়দার জাহান ফরাস, জেলা পরিষদের সচিব শাহনওয়াজ দিলরুবা খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, পাকুন্দিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা লুত্ফুন্নাহারসহ প্রশাসনের অর্ধশতাধিক কর্মকর্তা এ সময় জেলা প্রশাসকের সঙ্গে একই অঙ্গীকার করেন।