ঘুষ-দুর্নীতি থেকে সরে আসার আহ্বান স্পিকারের
জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেছেন, ঘুষ-দুর্নীতি-অনিয়ম থেকে রাজনীতিক, সরকারি কর্মকর্তাসহ সবাইকে সরে না এলে কোনো অবস্থাতেই দেশের উন্নয়ন সম্ভব নয়।গতকাল বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে জেলার সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন স্পিকার আবদুল হামিদ।সাংসদদের সরকারি টাকা অপচয়, ভ্রমণবিলাস ও জাতীয় পরিবহন পুলের নানা অনিয়মের প্রসঙ্গ তুলে স্পিকার বলেন, পরিবহন পুল বর্তমানে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। যেকোনো পরিস্থিতিতে জাতীয় সংসদকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়ে স্পিকার বলেন, ‘এ কাজে ৫০ ভাগ অগ্রগতি হয়েছে। সাংসদদের শুল্কমুক্ত গাড়ি আমদানি নিয়ে নতুন করে চিন্তা করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি। দেশের অর্থনৈতিক অবস্থার কথা ভেবে সাংসদদের যাতায়াত ভাতা কমানো হয়েছে। বছরে পাঁচ লাখের পরিবর্তে বর্তমানে সাংসদদের মাত্র ৭৫ হাজার টাকা দেওয়া হচ্ছে।