ঘুষ না দিলে জমির মাঠপর্চা হয় না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূমি সেটেলমেন্ট কার্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে মালিকদের কাছ থেকে ঘুষ নিয়ে জমির মাঠপর্চা করার অভিযোগ পাওয়া গেছে। ওই উপজেলার ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানই এ অভিযোগ করেছেন।ধনী-গরিব সবার কাছ থেকেই জমির পরিমাণ ভেদে ১০ হাজার থেকে শুরু করে বিভিন্ন অঙ্কের টাকা নেওয়া হয়ে থাকে। টাকা না দিলে নানা অজুহাতে ওই কর্মকর্তা জমির মালিকদের হয়রানি করেন। বুধবার উপজেলার খড়িবাড়ি এলাকায় এ ধরনের একটি ঘটনা ঘটেছে।খড়িবাড়ি এলাকাবাসী অভিযোগ করেন, বুধবার খড়িবাড়ি উচ্চবিদ্যালয়ে খড়িবাড়ি মৌজার জমির মাঠপর্চা এবং ৩০ ধারা মোতাবেক মামলার শুনানি ও আপিল কার্যক্রম হওয়ার কথা। মঙ্গলবারও এখানে একই কার্যক্রম হয়। বুধবারের কার্যক্রম শুরু হওয়ার আগেই সেটেলমেন্ট কার্যালয়ের উপসহকারী সেটেলমেন্ট কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জমির মালিকদের দোলন নামে এক লাইনম্যানের সঙ্গে যোগাযোগ করতে বলেন।জমির মালিকরা অভিযোগ করেন, দোলনের সঙ্গে যোগাযোগ করলে সে টাকা দাবি করে জানান, ঝামেলা ছাড়া জমির মাঠপর্চা করতে হলে স্যারকে (শফিকুল ইসলাম) খুশি করতে হবে। পরে তিনি জমির পরিমাণ বিবেচনা করে নামপর্চার খরচবাবদ কাকে কত টাকা দিতে হবে, তা জানিয়ে দেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার টাকা দিতে অস্বীকার করলে শফিকুল ইসলাম জমির মালিকদের নানা অজুহাত দেখিয়ে হয়রানি করেন। এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে তাঁকে আটক করে রাখেন। পরে স্থানীয় লোকজনের অনুরোধে তাঁকে ছেড়ে দেওয়া হয়।খড়িবাড়ি গ্রামের বাসিন্দা মজিবর রহমান বলেন, ‘সাহেব জমির কাগজ দেখে ভলিউমে মিল নেই বলে মাঠপর্চা বাতিল করে দেন। পরে লাইনম্যান দোলন আমাকে ডেকে বললেন, স্যারকে ১০ হাজার টাকা দিলে অ্যাটাস্ট্যাশন (নপর্চা) হবে।’একই অভিযোগ করে আকবর আলীর ছেলে তোয়াবুর রহমান জানান, সেটেলমেন্ট অফিসার প্রথমে জমির কাগজের সঙ্গে ভলিউমে মিল নেই বলে তোয়াবুরকে জানালেও লাইনম্যান তাঁর কাছে ৬৩ শতক জমির জন্য তিন হাজার টাকা দাবি করেন।বিরেন চন্দ্র বর্মন অভিযোগ করেন, মঙ্গলবার লাইনম্যানের মাধ্যমে উপসহকারী সেটেলমেন্ট কর্মকর্তাকে জমি মাঠপর্চা করার জন্য আট হাজার টাকা দিয়েছে।রাজাগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুল ইসলাম অভিযোগ করেন, শফিকুল ইসলাম তাঁর কাছে ১০ হাজার টাকা দাবি করেন। শুধু তা-ই নয়, শফিকুল দরিদ্র হাসান আলীর স্ত্রী রূপবানের কাছ থেকে তিন শতক জমির জন্য ৪৫০ টাকা নেন।উপসহকারী সেটেলমেন্ট কর্মকর্তা জানান, তিনি নীতিমালা মেনেই জমির মাঠপর্চার শুনানির কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যাঁদের জমিসংক্রান্ত জটিলতা রয়েছে, তাঁরা বিশৃঙ্খলা সৃষ্টি করে মামলার শুনানি বন্ধ করে দিয়েছেন। এবং দোলন নামে তাঁদের কোনো কর্মচারী নেই বলেও তিনি জানান।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুল ইসলাম জানান, ভুক্তভোগীদের এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ ও তদন্ত প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।সদর উপজেলা ভূমি সেটেলমেন্ট কার্যালয়ের সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা বিপুল কুমার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।