ঘুষ না পেয়ে মিথ্যা অভিযোগপত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দাঙ্গা-হাঙ্গামার মামলার তদন্ত কর্মকর্তা ঘুষ না পেয়ে কলেজছাত্রসহ সাতজনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।‘মিথ্যা মামলা থেকে অব্যাহতি’ পেতে মো. শাহ আলম নামের এক আসামি গত সোমবার পুলিশ সুপারের (এসপি) কাছে আবেদন করেছেন।গ্রামবাসী সূত্রের বর্ণনা অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর উপজেলার ঝাউডগী গ্রামের আমেনা খাতুনের সঙ্গে তাঁর ছেলে বাবুল মোল্লার ঝগড়া হয়। এ ঘটনায় ৫ সেপ্টেম্বর আমেনা বাদী হয়ে রায়পুর থানায় বাবুলসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন। হায়দারগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক তদন্ত শেষে ১৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।মামলার আসামি ঢাকার কাপড়-ব্যবসায়ী ইসমাইল মোল্লা বলেন, ‘এসআই আবদুল খালেক ৩০ হাজার টাকা দাবি করে বলেন, টাকা দিলে তদন্ত প্রতিবেদন আমাদের পক্ষে দেবেন। আমরা তাঁর এই প্রস্তাবে রাজি হইনি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগপত্র দিয়েছেন।’ঘুষ দাবির অভিযোগ প্রত্যাখ্যান করে এসআই আবদুল খালেক বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করে সঠিক প্রতিবেদন দিয়েছি।’