ঘুষ নিতে গিয়ে কর কর্মকর্তা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজ কার্যালয়ে ঘুষ লেনদেনের সময় ঢাকার সহকারী কর কমিশনার (কর অঞ্চল-৫) কাজী আশিকুর রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি বিশেষ দল।গতকাল বৃহস্পতিবার দুপুরে দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক মেজর ইমরানের নেতৃত্বে ও র্যাব-৩-এর সাহায্যে আশিকুরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পল্টন থানায় মামলা করেছেন দুদকের সহকারী পরিচালক মো. ফজলুল হক।দুদকের উপপরিচালক ও স্কোয়াড্রন লিডার মো. তাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, কর কমিয়ে দেওয়ার কথা বলে আশিকুর রহমান ব্যবসায়ী ফজলুর রহমানের কাছে এক লাখ টাকা দাবি করেন। পরে ৭৫ হাজার টাকায় নিষ্পত্তি করা হয়। এর মধ্যে ২৫ হাজার টাকা ঘুষ নেন তিনি। পরের ৫০ হাজার টাকা দিতে যাওয়ার আগে ব্যবসায়ী ফজলুর রহমান দুদকে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক অভিযান চালিয়ে ঘুষ লেনদেনের সময় হাতেনাতে আশিকুরকে আটক করে।