ঘুষ নিতে গিয়ে কর পরিদর্শক আটক
ঘুষ গ্রহণের সময় ভোলার কর পরিদর্শক অরুণ কুমার দাসকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত রোববার দিবাগত রাতে শহরের কাঁচাবাজারসংলগ্ন একটি স্থান থেকে তাঁকে আটক করা হয়।অরুণ কুমারের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামে। ভোলা সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত নয়টার দিকে শহরের কাঁচাবাজারসংলগ্ন আইনজীবী স্বপন কুমার সাহার চেম্বারের কাছে আসেন অরুণ কুমার। এ সময় সুরমা ট্রেডার্সের মালিক সুলতান আহমেঞ্চদ নয় হাজার ৫০০ টাকা ঘুষ দিতে গেলে তাঁকে আটক করা হয়। এ ব্যাপারে ভোলা থানায় একটি মামলা দায়েরের পর তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী আইনজীবী স্বপন কুমার সাহার অফিস সহকারী জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুলতান আহমেঞ্চদের কর-সংক্রান্ত একটি মামলার তদন্ত কর্মকর্তা অরুণ কুমার। তদন্ত প্রতিবেদন সুলতান আহমেঞ্চদের পক্ষে দেওয়ার জন্য কর পরিদর্শক ঘুষ নিচ্ছিলেন।