ঘুষ নিয়ে কাজ না করায় সার্ভেয়ার অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার খাইরুল ইসলাম ঘুষ নিয়ে কাজ না করায় গত রোববার ভুক্তভোগীরা তাঁকে অফিসের ভেতর এক ঘণ্টা অবরোধ করে রাখেন। ব্যবসায়ীদের লাইসেন্স করে দেওয়ার নামে তিনি দুই লাখ টাকা ঘুষ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।ভুক্তভোগী ইলিয়াস খান, খালেকুজ্জামান খান, অনিল চন্দ্র সরকারসহ কয়েকজন জানান, চার মাস আগে দোকানের লাইসেন্স করে দেওয়ার কথা বলে খাইরুল আমাদের কাছ থেকে ঘুষ নেন। কিন্তু এ পর্যন্ত লাইসেন্স না দিয়ে তিনি অন্যত্র বদলি হয়ে যাচ্ছেন। আমরা এ খবর পেয়ে ভূমি অফিসের ভেতরে তাঁকে অবরুদ্ধ করলে তিনি ঘুষের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। এরপর তাঁকে ছেড়ে দেওয়া হয়। খাইরুল ইসলাম বলেন, ‘আমি যাদের টাকা নিয়েছি তাদের টাকা ফেরত দেব।’