প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গত সোমবার রাতে জবাই করা একটি হরিণসহ আবুল কাশেম সরদার (৪৬) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ এ সময় একটি বন্দুকও আটক করা হয়৷
এলাকাবাসীর অভিযোগ, আবুল কাশেমের নিবন্ধন করা বন্দুকটি আটক করা হয়েছিল৷ পরে লক্ষাধিক টাকা ঘুষ নিয়ে পুলিশ তা ছেড়ে দেয়৷
শ্যামনগর বুড়িগোয়ালিনী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ইনামুল হক বলেন, হরিণের মাংস কাটার সময় কাশেমকে গ্রেপ্তার করা হয়৷ তবে বন্দুক উদ্ধারের বিষয়টি সত্য নয়৷ তিনি আরও বলেন, গাবুরা ইউপির সদস্য অাবদুর রহিমের ভাই নূরে আলমের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো নয়৷ এ জন্য তিনি তাঁর (এসআই) সুনাম নষ্ট করার জন্য সাংবাদিকদের কাছে নিজের মতো করে বলেছেন৷