ঘুষ নেওয়ার অভিযোগে বিমা কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মতিঝিলের হোটেল পূর্বাণীতে আজ সোমবার দুপুরে ঘুষ নেওয়ার অভিযোগে বিমা কর্মকর্তা মো. আবদুল মোতালেবকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। তিনি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলো ডটকমকে জানান, হোটেল পূর্বাণীতে বেলা সোয়া একটার দিকে রিলায়েন্স ইনস্যুরেন্সের ব্যবস্থাপক সৈয়দ মহসিনের কাছ থেকে দেড় লাখ টাকা চাঁদা নিচ্ছিলেন আবদুল মোতালেব। দুদকের উপপরিচালক মো. মনিরুজ্জামান খানসহ পাঁচ সদস্যের একটি দল সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন। ঘুষ লেনদেনের সময় তাঁরা মোতালেবকে ধরে ফেলেন। মোতালেবকে মতিঝিল থানায় নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় মতিঝিল থানায় মামলা হবে।