ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার সাইমুমের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হল-মার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদের কাছ থেকে তিন কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সোনালী ব্যাংকের সাবেক পরিচালক ও আওয়ামী লীগের নেতা সাইমুম সরওয়ার কমল। গতকাল সোমবার রাজধানীর ধানমন্ডিতে একজন আইনজীবীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।সংবাদ সম্মেলনে সাইমুম সরওয়ার বলেন, বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষায় দুর্নীতি ধরা পড়ার পর ব্যাংকের তিনটি পর্ষদ সভায় তিনি হল-মার্কের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিলেন। এ কারণে ব্যক্তিগত ক্ষোভ থেকে ও বিশেষ সুবিধা পাওয়ার জন্য জবানবন্দিতে তানভীর তাঁকে জড়িয়েছেন।