ঘুষ নেওয়ার অভিযোগে কারারক্ষী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ নেওয়ার অভিযোগে যশোর কেন্দ্রীয় কারাগারের এক রক্ষীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় সাইফুল ইসলাম (৩৩) নামের ওই কারারক্ষীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্র জানায়, বছর দুয়েক আগে শহরের ঘোপ জেল রোডের বাসিন্দা শরিফুল ইসলামের ছেলে রাজু আহমেদকে (২০) চাকরি দেওয়ার কথা বলে আড়াই লাখ টাকা ঘুষ নেন কারারক্ষী সাইফুল ইসলাম। তবে চাকরি না হওয়ায় রাজুর মা রায়েবা খাতুন গতকাল শুক্রবার যশোরের কোতোয়ালি থানায় মামলা করেন। এরপর রাজু ও তাঁর স্বজনেরা ঘোপ এলাকা থেকে সাইফুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এর আগে গত বৃহস্পতিবার দুর্নীতির অভিযোগে সাইফুলকে যশোর কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে শাস্তিমূলক বদলি করা হয়েছিল।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ প্রথম আলোকে বলেন, চাকরি দেওয়ার কথা বলে স্ট্যাম্পে লিখিত দিয়ে সাইফুল আড়াই লাখ টাকা নিয়েছিলেন।