ঘুষ নেওয়ার অভিযোগে বিমা কর্মকর্তা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল সোমবার দুপুরে দেড় লাখ টাকাসহ মো. আবদুল মোতালেব নামের এক বিমা কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই টাকা ঘুষ নেওয়ার অভিযোগে হোটেল পূর্বাণী থেকে তাঁকে আটক করা হয়। তিনি বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের জুনিয়র কর্মকর্তা।দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে জানান, হোটেল পূর্বাণীতে বেলা সোয়া একটার দিকে রিলায়েন্স ইনস্যুরেন্সের ব্যবস্থাপক সৈয়দ মহসিনের কাছ থেকে দেড় লাখ টাকা নিচ্ছিলেন আবদুল মোতালেব। গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই সেখানে অবস্থান নিয়েছিলেন দুদকের পরিচালক এমরানুল হক শাহ ও উপপরিচালক মনিরুজ্জামান খানসহ পাঁচ সদস্যের একটি দল। তাঁরা ঘুষ লেনদেনের সময় মোতালেবকে টাকাসহ ধরে ফেলেন।প্রণব কুমার ভট্টাচার্য জানান, আটকের পর আবদুল মোতালেবের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করা হয়েছে। বর্তমানে তাঁকে মতিঝিল থানায় রাখা হয়েছে।