ঘুষ নেওয়ার চাকরিচ্যুত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘুষ নেওয়ার অপরাধে যশোরের অভয়নগর উপজেলা ভূমি অফিসের সহকারী রেজোয়ান আলী মোল্লাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার জেলা প্রশাসক মো. নুরুল আমিন এ আদেশ দেন।গত বছরের ১২ এপ্রিল উপজেলার মধ্যপুর গ্রামের এক ব্যক্তির কাছ থেকে পাঁচ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় রেজোয়ান আলীকে হাতেনাতে ধরা হয়। তদন্ত শেষে বৃহস্পতিবার তাঁকে অব্যাহতি দেওয়া হয়।জেলা প্রশাসক মো. নুরুল আমিন জানান, বিভাগীয় তদন্ত শেষে রেজোয়ান আলীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।