ঘুষ নেওয়ার দায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলায় ঘুষ নেওয়ার দায়ে দুই ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান এই আদেশ দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মালিবাড়ি ইউনিয়নের খিদির ছয়ঘরিয়া গ্রামের খোরশেদ আলম ও কিশামত মালিবাড়ি গ্রামের ওয়াহেদুল ইসলাম। পুলিশ জানায়, ওই দুই ব্যক্তি মালিবাড়ি ইউনিয়নের কর্মসৃজন কর্মসূচির আওতায় মাটি কাটার কাজ পাইয়ে দেওয়ার কথা বলে এক নারী শ্রমিকের কাছ থেকে আড়াই হাজার টাকা ঘুষ নেন। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী তাঁদের আটক করে পুলিশে দেন।