ঘুষ নেওয়ায় সরকারি কর্মচারীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ নেওয়ার মামলায় রংপুর জেলা ও প্রাথমিক শিক্ষা কার্যালয়ের অফিস সহকারী শাহনাজ বেগমের তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। রংপুরের বিশেষ জজ আদালত গত রোববার এই রায় দেন।মামলার বিবরণে জানা যায়, অফিস সহকারী শাহনাজ বেগম ২০১০ সালের ২ ফেব্রুয়ারি এক ব্যক্তির কাছ থেকে কিছু টাকা ঘুষ নেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল ওই সময় তাঁকে হাতেনাতে ধরে ফেলে। তখন থেকেই তিনি কারাগারে রয়েছেন। এ ব্যাপারে রংপুর দুদকের উপপরিচালক কামরুল আহসান বাদী হয়ে একটি মামলা করেন।