ঘুষ নেওয়ায় সরকারি কর্মচারীর দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সেটেলমেন্ট কার্যালয়ের কর্মচারী মনিরুল ইসলামকে (৪৫) ঘুষ নেওয়ার দায়ে এক বছর সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।জেলার বিশেষ জজ আদালতের বিচারক শফিকুর রহমান গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। দুদকের আইনজীবী শরীফ কায়সার জানান, ২০০৮ সালের ২৯ অক্টোবর একটি কাজের জন্য সাড়ে চার হাজার টাকা ঘুষ গ্রহণের সময় ওই কর্মচারীকে হাতেনাতে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।