ঘুষিতে প্রাণ গেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক রিকশাওয়ালার ঘুষিতে প্রাণ হারালেন সুজা মিয়া (৩০) নামের আরেক রিকশাওয়ালা। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার জগন্নাথ হলের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ রিকশাওয়ালা বাচ্চু মিয়াকে আটক করেছে।নিহত সুজা রংপুরের আলামত মিয়ার ছেলে। তাঁর স্ত্রী ও সন্তান রয়েছে। সূত্র জানায়, দুপুর ১২টার দিকে জগন্নাথ হলের সামনে সুজা ও বাচ্চুর মধ্যে বাগিবতণ্ডা হয়। সুজা ছিলেন রিকশার সিটে বসা। একপর্যায়ে বাচ্চুকে ঘুষি মারেন তিনি। বাচ্চুও সুজাকে এলোপাতাড়ি ঘুষি মারতে থাকেন। এতে রিকশা থেকে নিচে পড়ে গিয়ে মাথায় আঘাত পান সুজা। পথচারীরা সুজা ও বাচ্চুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বেলা একটার দিকে কর্তব্যরত চিকিৎসক বাচ্চুকে মৃত ঘোষণা করেন। পরে ঢাকা মেডিকেলের ক্যাম্প পুলিশ বাচ্চুকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করে।ক্যাম্পে দায়িত্বরত এসআই মোজাম্মেল হক বলেন, আগে-পিছে যাওয়া নিয়ে দুই রিকশাওয়ালার মধ্যে এ ঘটনা ঘটে। শাহবাগ থানার এসআই মিসবাহ মোহাম্মদ বদরুল হাসান বলেন, এ ব্যাপারে রিকশাচালক বাচ্চু মিয়ার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।