ঘুষের ঘটনা জানাতে টিআইবির নতুন উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে পাঁচটি বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কাছে ঘুষের ঘটনা ও অভিজ্ঞতার কথা জানাতে পারবেন মানুষ। এ জন্য www. ti-bangladesh. org/rc নামে একটি ওয়েবপেজ খুলেছে টিআইবি।
গতকাল সোমবার টিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। যে পাঁচটি বিষয়ে ঘুষের ঘটনা জানানো যাবে, সেগুলো হলো: স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার, ভূমি ও জলবায়ু অর্থায়নে সংঘটিত ঘুষের ঘটনা ও অভিজ্ঞতা। এ বিষয়ে জানতে চাইলে টিআইবির পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) রিজওয়ান-উল-আলম প্রথম আলোকে বলেন, এই ঘুষের অভিযোগের বিষয়ে টিআইবির কিছু করার এখতিয়ার নেই। এটা গবেষণা ও পরামর্শের (অ্যাডভোকেসি) জন্য কাজে লাগবে। তবে ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগগুলো দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।