ঘুষের টাকাসহ আয়কর বিভাগের কর্মচারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘুষ নেওয়ার সময় চট্টগ্রাম কর অঞ্চল-৪-এর এক কর্মচারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গতকাল রোববার দুপুরে নিজ কার্যালয় থেকে ঘুষের ২০ হাজার টাকাসহ তাঁকে আটক করেন দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। ওই কর্মচারীর নাম জাহিদ ইকবাল খান। তিনি আগ্রাবাদ সিডিএ এলাকায় অবস্থিত চট্টগ্রাম কর অঞ্চল-৪-এর কার্যালয়ের প্রধান সহকারী।
দুদক চট্টগ্রামের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া প্রথম আলোকে জানান, বাড়ির আয়কর কমিয়ে দেওয়ার কথা বলে টিঅ্যান্ডটির উপসহকারী প্রকৌশলী আবুল কাশেম ভূঁইয়ার কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ দাবি করে আসছিলেন জাহিদ।