ঘুষের টাকাসহ হাতেনাতে আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘুষ নেওয়ার অভিযোগে নড়াইল সাব-রেজিস্ট্রি অফিসের তিন কর্মচারীকে আটক করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়ে এক লাখ ২২ হাজার ৯৮০ টাকাসহ ওই তিন কর্মচারীকে হাতেনাতে আটক করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার মামলা হয়েছে।