প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুবাইতে পুলিশকে ঘুষ দেওয়ার অপরাধে এক বাংলাদেশিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। ওই পুলিশ সদস্যকেও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। জানা গেছে, ২৭ বছর বয়স্ক ওই বাংলাদেশি তাঁর তিন বন্ধুকে, যাঁরা অবৈধভাবে দুবাইতে অবস্থান করছিলেন, গ্রেপ্তার এবং নিজ দেশে ফেরত পাঠানোর জন্য পুলিশ সদস্যকে মুঠোফোনে ঘুষ দিয়েছিলেন। ওই পুলিশ সদস্য ‘দুবাই গ্লোবাল ভিলেজে’ কর্মরত ছিলেন। তাঁর দায়িত্ব ছিল যেসব শ্রমিক সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাকবে বসবাস করছেন তাঁদের আটক করা এবং বিচারের মুখোমুখি করা। ওই বাংলাদেশির তিন বন্ধুও কর্মরত ছিলেন অবৈধভাবে। তাঁদের আটক এবং দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করার জন্যই অর্থ দেয় বাংলাদেশি ওই শ্রমিক। অবশ্য ওই শ্রমিক এবং পুলিশ সদস্য তাঁদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন। গালফ নিউজ