ঘুষের পথ বন্ধ হওয়ায় বিশ্বব্যাংককে বিদায় দিয়েছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ খাওয়ার পথ বন্ধ হয়ে যাওয়ায় পদ্মা সেতু প্রকল্প থেকে সরকার বিশ্বব্যাংককে বিদায় দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।গতকাল শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মওদুদ আহমদ এ অভিযোগ করেন। মওদুদ দাবি করেন, পদ্মা সেতু নির্মাণ সরকারের মূল উদ্দেশ্য ছিল না। তাদের মূল উদ্দেশ্য ছিল দুই হাজার ৪০০ কোটি টাকার ঘুষ। এর সঙ্গে শুধু একজন মন্ত্রী নয়, পুরো সরকার জড়িত। এই অভিযোগ থেকে মুক্তি পেতেই সরকার বিশ্বব্যাংককে পত্র দিয়ে বলেছে যে সহায়তার প্রয়োজন নেই। তিনি বলেন, যত কিছুই করুক, এ সরকারের আমলে আর পদ্মা সেতু হবে না। নামফলক লাগানো হবে। বিএনপি ক্ষমতায় গেলে দুটি পদ্মা সেতু করা হবে।