ঘুষের প্রস্তাব দেওয়ায় সিভিল সার্জনের জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে ঘুষের প্রস্তাব দেওয়ায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. আবু তৈয়ব। গতকাল সোমবার তিনি কোতোয়ালি থানায় এই জিডি করেন। তিনি বলেছেন, তৃতীয় শ্রেণীর কর্মচারী পদে তিন প্রার্থীকে নিয়োগ দেওয়ার অনুরোধ জানিয়ে গত সোমবার রাতে তাঁকে ঘুষের প্রস্তাব দেওয়া হয়।জানা গেছে, সিভিল সার্জন কার্যালয়ের অধীনে তৃতীয় শ্রেণীর কর্মচারী পদে নিয়োগের লিখিত পরীক্ষা গত শুক্রবার শেষ হয়। পরীক্ষার পর গত সোমবার রাত ১১টা ৩৯ মিনিটে খুদে বার্তার মাধ্যমে তিন প্রার্থীর রোল নম্বর উল্লেখ করে তিন লাখ টাকা ঘুষের প্রস্তাব দেওয়া হয়। এই তিনটি রোল নম্বর হলো—৯৯, ৩৩২৩ ও ৩৩৩৭। এই রোল নম্বরধারীরা হলেন যথাক্রমে পটিয়ার লিপি পাইক এবং রাঙ্গুনিয়ার লিটন দেবনাথ ও ঊর্মি বিশ্বাস। বিষয়টি স্বীকার করে সিভিল সার্জন আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, ঘুষ দেওয়ার প্রস্তাবের পাশাপাশি খুদে বার্তা প্রেরক তাঁর ব্যাংক হিসাব নম্বর পাঠাতে বলেন।