ঘুড়ি উৎসব শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকতে দুই দিনব্যাপী ঘুড়ি উৎসব গতকাল শনিবার সন্ধ্যায় শেষ হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আকাশে ওড়ানো হয় বনের বাঘ, অজগর, সামুদ্রিক প্রাণী হাঙর, ডলফিন, অক্টোপাস, জেলিফিশসহ আরও কত কিছু।
গত শুক্রবার বিকেলে উৎসবের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত লি জুন। বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন এই উৎসবের আয়োজন করে।