ঘুড়ি উড়ে যারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঙ্গলবার ছিল চট্টগ্রামের সানশাইন গ্রামার স্কুল অ্যান্ড কলেজের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি উদ্‌যাপন করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে আয়োজন করা হয়েছিল দিনব্যাপী ঘুড়ি উৎসবের। শীতের ঝকঝকে সকালে ছোট-বড় সবাই মেতেছিল নানা রং ও আকৃতির ঘুড়ি ওড়ানোর খেলায়। কেউই ঘুড়ি ওড়াতে পারদর্শী নয়, তবে সবাই চেয়েছিল নিজের বর্ণিল ঘুড়িটিকে নীল আকাশে উড়তে দেখতে। কেউ কেউ পেরেছে, কেউ কেউ পারেনি। এতে আনন্দ যেটুকু মিলেছে, তা-ই বা কম কি। শহরের শিশু-কিশোরেরা ঘুড়ি খেলা প্রায় ভুলতে বসেছে। এমন আয়োজন ঐতিহ্যবাহী খেলাকে আবার জনপ্রিয় করে তুলতে সাহায্য করবে—তাতে সন্দেহ নেই।
১ / ৫
বাতাসের গতিবিধির দিকে নজর রেখে নাটাই থেকে ধীরে ধীরে সুতো ছাড়তে হয়।
বাতাসের গতিবিধির দিকে নজর রেখে নাটাই থেকে ধীরে ধীরে সুতো ছাড়তে হয়।
২ / ৫
পছন্দের ঘুড়িটি পেয়ে খুশি এই খুদে শিক্ষার্থী।
পছন্দের ঘুড়িটি পেয়ে খুশি এই খুদে শিক্ষার্থী।
৩ / ৫
ঘুড়ি উড়ুক, না উড়ুক—ঘুড়ি ওড়াতে গিয়ে যে অনাবিল আনন্দ তা-ই ঢের।
ঘুড়ি উড়ুক, না উড়ুক—ঘুড়ি ওড়াতে গিয়ে যে অনাবিল আনন্দ তা-ই ঢের।
৪ / ৫
ওড়াতে গিয়ে লেগে গেল সুতোয় প্যাঁচ।
ওড়াতে গিয়ে লেগে গেল সুতোয় প্যাঁচ।
৫ / ৫
এবার উড়বে, এবার উড়বে, এবার উড়বেই...।
এবার উড়বে, এবার উড়বে, এবার উড়বেই...।