ঘুড়ি ওড়ানো হলো না সজীবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইচ্ছা ছিল আকাশে ঘুড়ি ওড়ানোর। এ কারণে নানাবাড়ি গিয়েছিল ঘুড়ি বানানোর সরঞ্জাম আনতে। কিন্তু সেই সরঞ্জাম নিয়ে আর বাড়ি ফেরা হলো না সজীব হাসানের (১২)। বালিভর্তি একটি ট্রাক তার জীবন কেড়ে নিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় যশোরের কেশবপুর পৌরসভার ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটেছে।জানা গেছে, মনিরামপুর উপজেলার নোয়ালী গ্রামের আবুল কাশেমের ছেলে সজীব ঘুড়ি ওড়ানোর সরঞ্জাম তৈরি করতে বুধবার নানাবাড়ি কেশবপুর উপজেলার বায়সা গ্রামে যায়। ঘুড়ি তৈরির কাঠি নিয়ে বৃহস্পতিবার ভোরে সাইকেলযোগে বাড়ি ফিরছিল সজীব। পথে কেশবপুর কেন্দ্রীয় ঈদগাহের কাছে পৌঁছালে বালি বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।কেশবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোশারফ হোসেন বলেন, ‘ঘাতক ট্রাকটি আটক রয়েছে। এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।’