ঘুড়ি ওড়ানোর সময় পাঁচতলা থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে ঘুড়ি ওড়ানোর সময় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে ফাহাদ মাহমুদ (১১) নামের পঞ্চম শ্রেণীর এক স্কুলছাত্র মারা গেছে। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় শহরের ডিসি রোডের একটি ভবনের ছাদ থেকে পড়ে ফাহাদ গুরুতর আহত হয়। গোপালগঞ্জে প্রাথমিক চিকিৎসা শেষে রাতে ঢাকা নেওয়ার পথে সে মারা যায়। ফাহাদের বাবা শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে ঘুড়ি ওড়ানোর জন্য বাসার পাশের একটি পাঁচতলা ভবনের ছাদে ওঠে ফাহাদ। ঘুড়ি ওড়ানোর সময় অসাবধানতাবশত পা পিছলে পাঁচতলা থেকে নিচে পড়ে আহত হয়। এ সময় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কাশিয়ানীতে ফাহাদ মারা যায়।