ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামে ঘূর্ণিঝড় প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার পাখিমারা পি ভি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিনজ।
জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন (জিআইজেড) ও কোস্টাল লাইভলিহুডস অ্যাডাপটেশন প্রজেক্টের (ক্লাপ)সহযোগিতায় বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন এই মহড়ার আয়োজন করে। এতে কারিগরি সহায়তা দেয় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জিআইজেড-এর কোস্টাল লাইভলিহুডস অ্যাডাপটেশন প্রজেক্টের প্রধান উপদেষ্টা পূর্ণিমা ডরিস দত্ত। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, ইউএনও জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জার্মান উন্নয়ন ব্যাংকের (কেএফডব্লিউ) পরিচালক ডেভিড কুনজ।