ঘূর্ণিঝড় মহাসেনে পটুয়াখালীর ১৩০০ নলকূপঅকেজো
ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে ও জলোচ্ছ্বাসে পটুয়াখালী জেলার ১৩ শতাধিক গভীর নলকূপ অকেজো হয়ে পড়ে রয়েছে। এসব নলকূপের আশপাশের বাসিন্দারা বিশুদ্ধ পানি সংগ্রহে ভোগান্তির শিকার হচ্ছেন।
জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জেলায় ১৫ লাখ ৩৫ হাজার ৮৫৪ জন মানুষের জন্য গভীর নলকূপ রয়েছে ২১ হাজার ৭৫৪টি। গত ১৬ মে মহাসেনের আঘাতে এক হাজার ৩১৭টি গভীর নলকূপ অকেজো হয়ে পড়ে। এর মধ্যে সদর উপজেলায় ২৮৭টি, বাউফলে ১০০, মির্জাগঞ্জে ১৩০, কলাপাড়ায় ৩০০, রাঙ্গাবালীতে ১০০, গলাচিপায় ২০০, দশমিনায় ১৫০ এবং দুমকি উপজেলায় ৫০টি নলকূপ অকেজো।
সদর উপজেলার দক্ষিণ বিঘাই আবাসনের বাসিন্দা পারুল বেগম বলেন, আট বছর ধরে তাঁরা এই আবাসনে রয়েছেন। এখানে চারটি গভীর নলকূপ ছিল। মহাসেনের জলোচ্ছ্বাসে পানিতে তলিয়ে চারটি নলকূপই অকেজো হয়ে পড়ে। এখন এক কিলোমিটারের বেশি পথ হেঁটে পানি সংগ্রহ করতে হচ্ছে তাঁদের।
পটুয়াখালী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম সহিদুল ইসলাম জানান, অকেজো হয়ে পড়া গভীর নলকূপের তালিকা করা হয়েছে। নলকূপগুলো মেরামত ও পুনঃস্থাপনের জন্য এক কোটি ৯৭ লাখ পাঁচ হাজার ৫০০ টাকা সম্ভাব্য ব্যয় ধরে অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বরিশাল সার্কেল বরাবরে প্রতিবেদন পাঠানো হয়েছে।:n:
� ���@����স্য আবুল কালাম জানান, গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে পাহাড়ধসে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়া মাদ্রাসার পূর্ব দিকে বিলাছড়ি এলাকায় মোহামঞ্চদ রাসেল ও আজারা বেগমের বসতবাড়ি বিধ্বস্ত হয়ে পড়ে। কিন্তু পাহাড় ধসে পড়ার আগেই ওই দুই পরিবারের লোকজনকে অন্যত্র সরিয়ে নেওয়ায় তারা বেঁচে যায়। তিনি বলেন, ইতিমধ্যে ২০টি পরিবারকে সরিয়ে নেওয়া হলেও অন্যান্য লোকজন নিরাপদে সরছে না। ফলে ভারী বৃষ্টিতে আবারও পাহাড়ধসে প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে তিনি জানান।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ আনোয়ারুল নাসের বলেন, গত শুক্রবার ভারী বৃষ্টি শুরু হওয়ার পর অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পাহাড়ের পাদদেশ থেকে বেশ কয়েকটি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। আর ঝুঁকিপূর্ণ বসতির লোকজনকে নিরাপদে সরে যেতে মাইকিংয়ের মাধ্যমে এলাকায় প্রচারণা চালানো হলেও তাদের মধ্যে এ নিয়ে তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। তাই ভারী বৃষ্টি অব্যাহত থাকলে ঝুঁকিপূর্ণ বসতি থেকে তাদের সরিয়ে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বাধ্য করা হবে বলে তিনি জানান।