ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘এই ঘূর্ণিঝড় মোকাবিলা করতে এবং জনগণের সুরক্ষা দিতে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।’

আজ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শ্রমিক লীগের ১৩তম কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, সরকার ঘূর্ণিঝড়ের পরপরই ত্রাণ কার্যক্রম পরিচালনা করার প্রস্তুতিও নিয়ে রেখেছে।

ঘূর্ণিঝড়টি যেন ব্যাপক ধ্বংসাত্মক না হয়ে ওঠে, সে জন্য সবাইকে সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করার আহ্বান জানান শেখ হাসিনা।