ঘূর্ণিঝড় মোকাবিলায় বরিশালে ব্যাপক প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে ঘূর্ণিঝড় মহাসেন মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ছয় হাজারের বেশি স্বেচ্ছাসেবক মাঠে রয়েছেন। সব নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলাচল করতে নিষেধ করা হয়েছে। মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করার পাশাপাশি দুর্গম এলাকার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে।বরিশাল ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি কার্যালয় থেকে জানা গেছে, দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির পক্ষ থেকে প্রায় ছয় হাজার স্বেচ্ছাসেবক মাঠে কাজ করছেন। প্রতি মুহূর্তে পরিস্থিতি পর্যবেক্ষণে কাজ করছে ২৬টি ওয়ারলেস স্টেশন। উপকূলসহ সব এলাকায় নৌযান চলাচল করতে নিষেধ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা এবং কৃষি ব্যবস্থাপনায় চারটি কমিটি গঠন করেছে।